✅ Tech Tools – Official Warranty & Service Policy
Location: 152/2/m Green Road, Panthapath, Dhaka 1205
Support Number: +8801717275295
Email: techtoolsxyz@gmail.com
🛡️ 1. Warranty Overview
Tech Tools–এ বিক্রিত পণ্যের ওয়ারেন্টি মূলত সংশ্লিষ্ট ব্র্যান্ড বা প্রস্তুতকারক কর্তৃক প্রদানকৃত।
Tech Tools ব্র্যান্ডের নির্ধারিত নীতিমালা অনুসরণ করে “সার্ভিস মধ্যস্থতাকারী” হিসেবে কাজ করে।
🏢 2. Warranty Responsibility
- প্রস্তুতকারী বা আমদানিকারক প্রতিষ্ঠান পণ্যের মেরামত বা প্রতিস্থাপনের দায়িত্ব বহন করে।
- Tech Tools গ্রাহক ও প্রস্তুতকারী প্রতিষ্ঠানের মধ্যে যোগাযোগ করিয়ে দেয় এবং পুরো প্রক্রিয়ায় সহযোগিতা করে।
- আমাদের মাধ্যমে আমদানিকৃত বা সরবরাহকৃত অধিকাংশ পণ্যের সার্ভিস দ্রুত প্রদান করা হয় এবং কিছু ক্ষেত্রে সাথে সাথেই প্রতিস্থাপন দেওয়া হয় (Stock availability অনুযায়ী)।
📦 3. Warranty Coverage Guidelines
✔ যেখানে ওয়ারেন্টি প্রযোজ্য:
- শুধুমাত্র যেসব পণ্যে প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ারেন্টি ঘোষণা করে।
- পণ্যের ত্রুটি যদি উৎপাদনগত (manufacturing fault) হয়।
- নির্দিষ্ট ব্র্যান্ডের ওয়ারেন্টি মেয়াদের মধ্যে (৬ মাস / ১ বছর / ২ বছর / ৩ বছর, পণ্যভেদে)।
- মেরামতযোগ্য হলে মেরামত করা হবে, নতুবা স্টক অনুযায়ী প্রতিস্থাপন দেওয়া হবে।
✔ প্রতিস্থাপনের নিয়ম:
- একই মডেল স্টকে না থাকলে সমমানের বা উন্নত মডেল অবচয় ও মূল্য সমন্বয় করে দেওয়া যেতে পারে।
🚫 4. Warranty Does NOT Cover (Non-Warranty Cases)
নিম্নলিখিত ক্ষেত্রে পণ্য ওয়ারেন্টির আওতায় থাকবে না:
❌ ব্যবহারজনিত ক্ষতি
- পানিতে ভিজে যাওয়া
- পড়ে গিয়ে ভাঙা
- আগুনে পুড়ে যাওয়া
- আঘাত, দাগ, গভীর স্ক্র্যাচ
- ভুলভাবে চার্জিং বা সংযোগ ব্যবহার
❌ Serial Tampering
- সিরিয়াল স্টিকার ছিঁড়ে যাওয়া
- সিরিয়াল নাম্বার মুছে যাওয়া
- কাস্টম ওপেন করা / unauthorized repair
❌ Internal Damage
- মাদারবোর্ড বা সার্কিট পোড়া
- ব্যাটারির ফুলে যাওয়া
- জং/ফাংগাস
- বাকা বা ভাঙা পিন
- রঙ পরিবর্তন বা বার্ন মার্ক
❌ Consumable items (No Warranty)
- মাইক্রোফোন কেবল
- ট্রাইপড ক্লিপ
- ফোম কভার
- চার্জিং কেবল
- ব্যাগ, স্ট্যান্ড, হোল্ডার
- ব্যাটারি (কিছু পণ্যে সীমিত ওয়ারেন্টি থাকে)
📦 5. Mandatory Requirements
ওয়ারেন্টি ক্লেইমের সময় অবশ্যই সঙ্গে আনতে হবে:
✔ পণ্যের সম্পূর্ণ বক্স
✔ সব এক্সেসরিজ
✔ ইনভয়েস / প্রমাণপত্র
এইগুলো ছাড়া ওয়ারেন্টি প্রক্রিয়া গ্রহণ করা সম্ভব নয়।
6.🔧 মূল্য সংক্রান্ত শর্তাবলি (Pricing Terms & Conditions)
Tech Tools সর্বদা গ্রাহকদের সঠিক ও আপডেটেড মূল্য প্রদানের চেষ্টা করে। তবে কিছু পরিস্থিতিতে পণ্যের প্রদর্শিত মূল্যে পরিবর্তন হতে পারে।
১. কারিগরি ত্রুটি বা সিস্টেম ত্রুটির কারণে মূল্য ভুল হলে
ওয়েবসাইটের কারিগরি ত্রুটি, ভুল আপডেট, অথবা সিস্টেম সমস্যার কারণে কোনো পণ্যের মূল্য যদি বর্তমান বাজার মূল্য বা সর্বোচ্চ খুচরা মূল্যের সাথে অসঙ্গতিপূর্ণ প্রদর্শিত হয়, তাহলে Tech Tools সেই অর্ডারটি—
- পূর্বে গ্রাহককে জানিয়ে অথবা
- প্রয়োজন হলে না জানিয়েও
বাতিল করার পূর্ণ অধিকার সংরক্ষণ করে।
২. পণ্যের দাম পরিবর্তনের অধিকার
আমরা যে কোনো পণ্যর মূল্য আমদানির খরচ, ডলার রেট পরিবর্তন, প্রস্তুতকারকের আপডেট অথবা বাজার পরিস্থিতির ভিত্তিতে হঠাৎ করে বৃদ্ধি বা হ্রাস করতে পারি।
এই মূল্য পরিবর্তন—
আগাম নোটিশ ছাড়াই
যে কোনো সময় প্রয়োগ করা হবে।
৩. ভুল মূল্যে অর্ডার করলে করণীয়
যদি কোনো পণ্য ভুল বা অস্বাভাবিক মূল্যে অর্ডার করা হয়, Tech Tools অর্ডারটি যাচাই করে—
- অর্ডার বাতিল করতে পারে, অথবা
- সঠিক মূল্য জানিয়ে গ্রাহকের সম্মতি নিয়ে অর্ডার প্রক্রিয়া করতে পারে।
7.Advance Payment & Delivery Policy
- ঢাকা সিটির বাইরে ডেলিভারি:
কিছু নির্দিষ্ট পণ্যের ক্ষেত্রে ঢাকা সিটির বাইরে অর্ডার নিশ্চিত করতে আমরা অগ্রিম ডেলিভারি চার্জ গ্রহণ করি। - দামি ব্র্যান্ডের পণ্য:
উচ্চমূল্যের বা ব্র্যান্ডেড পণ্যের ক্ষেত্রে অর্ডারটি সঠিকভাবে নিশ্চিত করার জন্য আমরা সাধারণত ১০%–২০% অগ্রিম পেমেন্ট করার জন্য উৎসাহিত করি।
বিশেষত Pre-Order পণ্য অর্ডারের ক্ষেত্রে এই অগ্রিম পেমেন্ট প্রযোজ্য হতে পারে।8.Avoid Fake Products / Fake Invoice Warning
কিছু অসাধু ব্যক্তি Tech Tools নাম ব্যবহার করে নকল পণ্য বিক্রি করার চেষ্টা করতে পারে।
আপনি যখনই Tech Tools থেকে না কিনে অন্য কোথাও থেকে ব্যবহৃত/অব্যবহৃত কোনো Tech Tools product কিনবেন—
অবশ্যই Invoice verification করে নিন।
📨 8. Warranty Support Contact
📞 Customer Support: +8801717275295
📧 Email: techtoolsxyz@gmail.com
📍 Address: 152/2/m Green Road, Panthapath, Dhaka 1205
🔧 Non-Branded বা Other Shop থেকে কেনা পণ্যের টেকনিকাল সাপোর্ট নীতি
Tech Tools গ্রাহক সন্তুষ্টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে থাকে। তাই নন-ব্র্যান্ডেড পণ্য অথবা অন্য দোকান/অনলাইন প্ল্যাটফর্ম থেকে কেনা পণ্য হলেও আমাদের টেকনিকাল টিম যথাসম্ভব সহায়তা প্রদান করে থাকে। তবে সেক্ষেত্রে কিছু বিষয় পরিষ্কারভাবে জানা প্রয়োজন—
✔ আমরা যেভাবে সহায়তা করি:
- পণ্যের সমস্যা যেমন: ব্যাটারি চার্জ না থাকা, কাজ না করা, সেটআপ সমস্যা, সংযোগ সমস্যা ইত্যাদি ক্ষেত্রে আমাদের টেকনিকাল টিম আপনাকে সহায়তা করবে।
- আপনার কাছ থেকে সঠিক তথ্য প্রয়োজন পণ্য কোথা থেকে কেনা হয়েছে, কী ধরনের সমস্যা হচ্ছে, আগে কোনো সার্ভিসিং করা হয়েছে কিনা ইত্যাদি।
⚠️ গুরুত্বপূর্ণ সতর্কতা
কিছু ব্যক্তি আমাদের থেকে পণ্য না কিনেও মিথ্যা তথ্য দিয়ে ওয়ারেন্টি বা ফ্রি সার্ভিস নিতে চান।
এ ধরনের পরিস্থিতি এড়াতে আমরা সবসময় পণ্যের ইনভয়েস যাচাই করে থাকি।
💰 Service Charge Policy
আপনি যদি অন্য কোথাও থেকে পণ্য কিনে থাকেন, তাহলে—
- টেকনিকাল সাপোর্ট দেওয়া হবে (সাপোর্ট ফ্রি)।
- তবে মেরামত/পার্টস পরিবর্তন/ডিপ সার্ভিসিং প্রয়োজন হলে:
- Tech Tools সার্ভিস চার্জ প্রযোজ্য হবে
অথবা - ব্র্যান্ড/অথরাইজড সার্ভিস সেন্টারের শর্ত অনুযায়ী সার্ভিস নিতে হবে।
❤️ Tech Tools – 18 Years of Trust
আমরা শুধু পণ্য বিক্রি করি না—
গত ১৮ বছর ধরে গ্যাজেট সেক্টরে মানুষকে সঠিক প্রোডাক্ট ও সঠিক সমাধান দিয়ে সহায়তা করে আসছি।
আমাদের লক্ষ্য একটাই:
👉 গ্রাহকের সমস্যা সমাধান ও বিশ্বাস তৈরি করা
তাই আমাদের স্লোগান (৯ দেখিয়ে হবেনা ছয়)
